অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় কুমিল্লা জেলাকে আজ শুক্রবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বেলা তিনটায় কুমিল্লা জেলা প্রশাসক ও করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. আবুল ফজল মীর এই গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময় সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক হয়ে কুমিল্লার ওপর দিয়ে অন্যান্য জেলায় আন্তসংযোগ এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চলবে।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হলো। কোনো পথেই জেলায় কেউ প্রবেশ করতে পারবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
