নিউজ ডেস্ক।।
করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অনেক মাধ্যমে প্রচার করা হচ্ছে, এ পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে এ ব্যপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানালেন অন্য তথ্য।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল নয় বরং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিপিই মহাপরিচালক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের চলতি মাসে অনুষ্ঠিতব্য প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেক মাধ্যমে প্রচার করা হচ্ছে, এ পরীক্ষা বাতিল করা হয়েছে। এটি বাতিল নয়; স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সুযোগ মতো এ পরীক্ষা নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
