আড়াইহাজারে হিজড়াদের পাশে আলোর পথযাত্রী পাঠাগার

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে আড়াইহাজার উপজেলায় অঘোষিত লক ডাউন চলছে। সেনাবাহিনীকে ইতিমধ্যে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ অবস্থায় গৃবন্দী কর্মহীণ মানুষগুলোর পাশে দাড়িয়েছে সরকারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পর্যায়ক্রমে এসব মানুষগুলোকে ত্রাণ দেয়া হলেও তৃতীয় লিঙ্গের মানুষগুলো কাছে এখন পর্যন্তর ত্রাণ পৌছেনি। এ অবস্থায় আলোর পথযাত্রী পাঠাগার তৃতীয় লিঙ্গের মানুষগুলো পাশে দাড়িয়েছে।

বৃহস্পতিবার রাতে তৃতীয় লিঙ্গের ১০ জনকে দশ দিনের খাদ্য সামগ্রী হিসেবে চাল ডাল, লবন, তেল ও আলু প্রদান করে। সাথে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মাস্ক ও হ্যান্ডরাইজার দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়াও ওই সময় এলাকার কর্মহীন অসহায় আরও ৫০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তৃতীয় লিঙ্গের দলনেতা নাঈম বলেন, আড়াইহাজার উপজেলায় ১০ জন হিজড়া রয়েছে। এ পর্যন্ত কেউ খবর নেয়নি। আলোর পথযাত্রী পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত ভাই আমাদের রাস্তায় দেখে পাঠাগারে আসতে বলেন। পরে ইউএনও স্যারের মাধ্যমে আমাদের দশ দিনের খাদ্য সামগ্রীসহ সাবান, মাস্ক ও হ্যান্ডরাইজার দেন। একে আমরা অনেক খুশি।

ইউএনও সোহাগ হোসেন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলোর কথা স্মরণ করে আলোর পথযাত্রী পাঠাগার খাদ্য সামগ্রীসহ করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মাস্ক ও হ্যান্ডরাইজার প্রদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাদ্যসামগ্রী খুব দ্রুত সময়ের মধ্যে পৌছে দেয়া হবে। এছাড়াও তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস প্রদান করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.