এইমাত্র পাওয়া

কর্তন প্রাথমিক শিক্ষকদের ভাতার ২০ শতাংশ

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাসের কারণে দুস্থ মানুষদের সাহায্যের জন্য প্রাথমিক শিক্ষকদের বৈশাখী ভাতার প্রাপ্ত অংশের ২০ শতাংশ অর্থ সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) এর হিসাবের অনুকূলে জমাদান করে জমা রশিদসহ প্রতিবেদন জরুরিভিত্তিতে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

  বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক মো ফসিউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য মতে, প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বৃহস্পতিবার এই টাকা দেয়ার আদেশ দেয়া হয়েছে। স্বেচ্ছায় এই টাকা করোনা মোকাবেলার তহবিলে দান করছেন তারা।

অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষক নেতা, কর্মচারীদের সংগঠন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনায় বৈশাখী ভাতার ২০ শতাংশ টাকা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায় থেকে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। ফসিউল্লাহ বলেন, দেশের এই অবস্থায় জাতি পাশে দাঁড়াচ্ছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। দুস্থ মানুষের সহায়তায় বৈশাখী ভাতার টাকার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনেকে বৈশাখী ভাতার ২০ শতাংশের বেশি দিতে চাচ্ছেন। তাদের ইচ্ছাও বিবেচনা করা হবে। প্রসঙ্গত, ২০২০ সালে অধিদপ্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষ বা বৈশাখী উৎসব ভাতা বাবদ টাকা ছাড় হয়েছে। সারাদেশের প্রাথমিকের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ ১২০ কোটি টাকা ছাড় করা হয়েছে। তাই বৈশাখী ভাতার ২০ শতাংশ হিসেবে ২৪ কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করা সম্ভব হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.