প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

নিউজ ডেস্ক।।

দেশের অর্থনীতিতে করোনাভাইরাস মহামারির বিরূপ প্রভাব মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে রোববার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

এর আগে বৃহস্পতিবার গণভবনে প্রণোদনা প্যাকেজ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.