৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

ব্যাকরণ

৪। সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে কোনটি?

ক. ছন্দ খ. অলঙ্কার

গ. ছন্দ-অলঙ্কার ঘ. ব্যাকরণ

সঠিক উত্তর : ঘ. ব্যাকরণ

৫। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-

ক. ভাষার শৃঙ্খলা খ. ভাষার উন্নতি

গ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা ঘ. ভাষার বিশ্লেষণ

সঠিক উত্তর : ঘ. ভাষার বিশ্লেষণ

৬। ব্যাকরণ এসেছে কখন?

ক. ভাষার আগে খ. ভাষা সৃষ্টির পরে

গ. ভাষা সৃষ্টির সঙ্গে ঘ. সাম্প্রতিক কালে।

সঠিক উত্তর : খ. ভাষা সৃষ্টির পরে

৭। ব্যাকরণের মূল ভিত্তি কী?

ক. ধ্বনি খ. ভাষা

গ. ভাব ঘ. বাক্য

সঠিক উত্তর : খ. ভাষা

৮। সব ভাষায় ব্যাকরণের কয়টি প্রধান বিষয় আলোচনা করা হয়?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

সঠিক উত্তর : খ. চারটি

৯। ব্যাকরণকে ভাষার কী বলা হয়?

ক. গুরু খ. শৃঙ্খলা রক্ষাকারী

গ. নির্দেশকারী ঘ. অভিধান

সঠিক উত্তর

সঠিক উত্তর : খ. শৃঙ্খলা রক্ষাকারী

১০। ব্যাকরণের জ্ঞান ভাষাকে কী করতে সহায়তা করে?

ক. প্রাঞ্জল খ. নির্ভুল

গ. সুসামঞ্জস্য ঘ. ত্রম্নটিযুক্ত

সঠিক উত্তর : খ. নির্ভুল

ধ্বনি ও বর্ণ

১। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক. বর্ণ খ. স্বরবর্ণ

গ. ব্যঞ্জনবর্ণ ঘ. ধ্বনি

সঠিক উত্তর : ঘ. ধ্বনি

২। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করতে যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে কী বলা হয়?

ক. বর্ণ খ. শব্দ

গ. পদ ঘ. ধ্বনি

সঠিক উত্তর : ক. বর্ণ

৩। কোন ধ্বনি উচ্চারণের সময় শব্দ সৃষ্টি হয়?

ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর : ক. ঘোষ ধ্বনি

৪। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

সঠিক উত্তর : ক. দুই প্রকার

৫। ধ্বনিনির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?

ক. শব্দ খ. বর্ণ

গ. বাক্য ঘ. পদ

সঠিক উত্তর : খ. বর্ণ

৬। মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. দুটি খ. পাঁচটি

গ. ছয়টি ঘ. সাতটি

সঠিক উত্তর : ঘ. সাতটি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.