এইমাত্র পাওয়া

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন পরীক্ষার্থী-অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি ।। সবকিছু ঠিক থাকলে ১ লা এপ্রিল হতো এইচএসসি ও সমমানের পরীক্ষা । মরণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্ব লন্ডভন্ড করে দিয়েছে। ঠিক সেই সময় এই ঘাতক রোগের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কবে এ পরীক্ষা শুরু করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ পরিস্থিতিতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন পরীক্ষার্থী-অভিভাবকরা। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে এবং পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের দুই সপ্তাহ সময় দেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আন্তঃজেলা বোর্ড সূত্র জানায়, চলমান করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও পরে তা ৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থান করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই নিয়ে কথা হয়  মনিপুর স্কুলের এইচএসসি পরীক্ষার্থী সামিয়া জামানের সাথে ।তিনি বলেন পরীক্ষা স্থগিত হওয়ায় বর্তমানে তার পড়ালেখায় মন বসছে না বলে জানান এই শিক্ষার্থী।

কথা হয়  শিক্ষার্থীর অভিভাবক  আব্দুল হাই এর সাথে, তিনি  জানান, মেয়ের পরীক্ষা নিয়ে অনেক চিন্তায় রয়েছি।  এই সঙ্কট কাটিয়ে কবে আবারও সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, আর কবেই বা পরীক্ষা নেয়া হবে এসব বিষয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান।

এই নিয়ে কথা হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মো.ফয়সল শামীমের সাথে  । তিনি শিক্ষাবার্তা ডট কমকে বলেন, এটা প্রাকৃতিক দুর্যোগ এই মুহুর্তে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করাটা সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত । সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানাান। তিনি বলেন, পরীক্ষা স্থগিত হয়েছে এ জন্য দুশ্চিন্তার কিছু নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে এ পরীক্ষা শুরু  হবে সে ক্ষেত্রে সকলকে অলস সময় পার না করে পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন করা অসম্ভব বলেই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.