সাংবাদিকদের মাঝে স্যানিটাইজার বিতরণ বিএনপির

নিউজ ডেস্ক ।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাময়িক মুক্তির সংবাদ সংগ্রহ করতে আসা ২ শতাধিক সংবাদকর্মীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব উপকরণ দেন। এর আগে মঙ্গলবার রাতেও সংবাদ সংগ্রহ করতে আসা সংবাদ কর্মীদের মাঝে তিনি এসব বিতরণ করেন।

শামসুদ্দিন দিদার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাই তাদের নিরাপত্তা আগে প্রয়োজন। সেই কথাটি মাথায় রেখে বিএনপির পক্ষ থেকে তিনি এই উপকরণ গুলো বিতরণ করছি। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা।

তিনি বলেন, শুধু এখানেই আজ নয়, গতকাল রাত থেকে এখানে আসা সাংবাদিকদের মাঝে বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে আমি আরো এক সপ্তাহ আগে থেকে সাংবাদিকদের দিয়ে আসছি।যেখানে যে সাংবাদিক ভাইয়ের সাথে দেখা হচ্ছে জানতে চাচ্ছি, তাদের এসব উপকরন আছে কিনা, তারপর আমি এসব উপকরণ দিচ্ছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.