নিউজ ডেস্ক ।।
করোনাভাইরাস প্রতিরোধে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সব ধরনের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানও না করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ৪ এপ্রিল হোটেল-রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিলেও অনিবার্য কারণে তা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ রেস্তেরাঁ মালিক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি হোটেল-রেস্তোরাঁ বন্ধ করা হয় তা পরবর্তীতে জানানো হবে।
এর আগে, সারাদেশের শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে যেসব দোকানে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয়—এমন কোনও বাজার, দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না বলে জানানো হয়।
এদিকে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালতে।
তবে হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। ছুটির সময় গণপরিবহন বন্ধ না হলেও চলাচল সীমিত হয়ে পড়বে।
বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯ রোগের দেশে মহামারী ঠেকাতে সরকারের নানা কার্যক্রম তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলনে এসে পাঁচ দিন সাধারণ ছুটির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
