চট্টগ্রামে আইআইইউসি‘র শিক্ষার্থীদের বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ওমাস্ক বিতরণ

শারমিন তাসনিম।।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুন বেড়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগে তৈরি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ এবং ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ করা হয়।

রোববার (২২ মার্চ) চট্টগ্রাম শহরের চকবাজার, মুরাদপুর, জিইসি এলাকায় গরীব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ৩০০ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিতরণের অন্যতম উদ্যোক্তা নাজমুল আলম সহ ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়–য়া, আরেফিন আজিজ, রওনক জাহান, সাদিয়া তাসনিম ইতু, তাহমিনা বৃষ্টি, নওরিন বানু, হাবিব ইরফাত, হাপসা সিদ্দিকা, উম্মে রুমান, ফারহানা জাহান, মো. ওয়াজেদ, অন্তর দাশ, মায়েন উদ্দিন, তানবির উদ্দিন, নিশা চৌধুরী, সায়েম, নাঈম, শসী প্রমুখ।

ফার্মেসি ১ম ব্যাচের শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ‘করোনার সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। আর সমাজের নিম্ন শ্রেণীর কিংবা আর্থিকভাবে অসচ্ছল লোকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। আসুন আমরা সচেতন হই, আমাদের আশেপাশের লোকদেরসচেতন করি। করোনার সংক্রমণ থেকে নিজেকে তথা দেশবাসীকে রক্ষা করি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.