মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার আআড়াইহাজারে ১৭ মার্চ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ভিপি মোজ্জামেল হক জুয়েল ও থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল প্রমুখ। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসের কর্মসূচি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষ রোপন, দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
