শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যে নির্দেশনা মানতে হবে

শিক্ষাবার্তা ডেস্ক :

দেশে গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্ত একাধিক রোগী শনাক্ত হওয়ায় শিক্ষার্থীদের এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখতে দেশের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক- প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত) বন্ধের আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা এবং কোচিং সেন্টারগুলোও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের ঘরে থাকতে হবে।

মন্ত্রী বলেন, স্কুল-কলেজ বন্ধ মানে পড়াশোনা বন্ধ নয়, বাইরে ঘোরাঘুরি নয়। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ীতে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.