অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ এর নির্মাণাধীন একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রীদের হোস্টেল ভবনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
আজ ১৬ মার্চ সোমবার সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ২৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনের উদ্বোধন কালে এমপি জগলুল হায়দার বলেন, শ্যামনগর সরকারি মহসীন কলেজের ৩ টি বহুতল ভবন নির্মিত হচ্ছে। যার বরাদ্দ নিজেই মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার পরিবারের সকল সদস্যদের প্রতি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং শ্যামনগর মহসীন কলেজ এর জয়যাত্রা অব্যাহত থাকুক এই কামনা করি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জয় হোক শ্যামনগর বাসীর।
এর পর এমপি মুজিব দেয়ালিকা উদ্বোধন করেন। তারপর রিগ মেশিন চালিয়ে পাইল ড্রাইভ এর উদ্বোধন করেন।
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা তিনি বলেন – একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রীদের হোস্টেল ভবন নির্মিত হলে গরিব ছাত্র-ছাত্রী এখানে থেকে ভালোভাবে পড়াশুনা করতে পারবে। ভবন গুলো উপহার দেয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান সহ শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
