নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষের শুরুর দিন (১৭ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশিত ১০০ গাছ লাগানো কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে ২৫ জনের বেশি অংশ নিতে পারবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) দেশের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সরকারি বেসরকারি স্কুল কলেজ, মাদ্রাসা, কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটে ১০০টি করে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে এই বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রতিটি প্রতিষ্ঠানে গাছ লাগানোর সময় শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবেন। তার বেশি গণজমায়েত করতে নিষেধ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
