এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের দাবিতে ৬ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিনিধি।।

গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। গতকাল ঢাবি, চবি, জবি, শেকৃবি, ইবি, বাকৃবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে আন্দোলন করেছে। গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশনে বসলে ডাকসু প্রতিনিধিরাও এতে সমর্থন দিয়ে পাঁচ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়। দাবির সঙ্গে গতকাল একাত্মতা জানিয়েছে শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগের শিক্ষার্থীরা পূর্বঘোষণা অনুযায়ী ক্লাসে উপস্থিত হননি।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘এ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় বসে নেই। আগামীকাল (আজ) বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়াপারসন, হল প্রভোস্ট এবং ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি জরুরি সভার আহ্বান করা হয়েছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.