খায়রুন নাহার বহ্নি বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি।।
বর্তমান বিশ্বের একটি বড় দুর্যোগ হচ্ছে করোনাভাইরাস এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, কেউ করোনাভাইরাস নিয়ে আতংকিত ও বিচলিত হবেন না। আমরা করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের চিন্তা করে বলেছেন, মুজিববর্ষের অনুষ্ঠানের চেয়ে দেশের মানুষ আগে। তিনি করোনা সম্পর্কে সার্বক্ষনিক খোজ-খবর রাখছেন। তিনি বলেন, রোগমুক্ত থাকতে নিজে পরিচ্ছন্ন থাকতে হবে এবং চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। করোনা ভাইরাসে আতংকিত হওয়ার কিছু নেই। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন শিক্ষার্থীদেরকে সচেতন করবেন। হাত ধোয়াসহ সচেতনতামূলক নানা শিক্ষা শিশুদের দিবেন। ডাক্তাররাও রোগীদের এ বিষয়ে বলবেন।
১৫ মার্চ ২০২০ রোববার কাহারোল মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, কাহারোল মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোছা. আনজুমান আরা বেগম, কাহারোল থানার ওসি মনোঞ্জ কুমার রায়, কাহারোল সাব-রেজিস্টার মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
