এইমাত্র পাওয়া

করোনা: ক্যাম্পাস বন্ধের দাবিতে ঢাবির ৫ ছাত্র অনশনে

নিজস্ব প্রতিবেদক।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আগের রাতে অনশন শুরু করা চারজনের সঙ্গে রোববার সকালে আরও একজন যোগ দিয়েছেন।

এরা হলেন- হাসান বিশ্বাস (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি), জোনাইদ হোসেন (মনোবিজ্ঞান), ইয়াসিন আরাফাত প্লাবন (রাষ্ট্রবিজ্ঞান), আরাফাতুল ওসমানী (আইন) ও রকিব রানা মাসুম (অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ)। সবাই তৃতীয় বর্ষের ছাত্র।

জুনাইদ বলেন, “চারজনের রুমে আমরা ৩০-৪০ জন থাকি, ক্লাসরুমেও তাই। করোনা এমন একটি ভাইরাস তা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত হলে ঘণ্টাখানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যাবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।”

বেলা ১১টার দিকে ক্যাম্পাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন থেকে ‘করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সচেতনতা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার’ দাবি জানিয়েছেন আরেক দল শিক্ষার্থী।

এসময় এদিকে করোনাভাইরাসের আতঙ্কে রোবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপের তথ্য অনুযায়ী, ৩৩টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “এটি অনশনের কোনো বিষয় না। এটা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, পরিস্থিতি বুঝে রাষ্ট্র এটার সিদ্ধান্ত নেবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.