ইমদাদুল হক মিলন, মাদারীপুর।।
মাদারীপুরের শিবচরের সেরেলা আক্তার হেনা ১৫ বছর পর ফিরে আসলো সেলিম রেজা হয়ে। নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে ফিরে আসায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। একনজর দেখার জন্য এলাকার মানুষ জনে জনে ভিড় করছে সেলিম রেজার বাড়িতে। যদিও পুরুষে রুপান্তরিত হওয়া সেলিম রেজার দাবী হরমনজনিত কারণেই তার এই পরিবর্তন হয়েছে। সেলিম রেজা (৩০) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামের সেকান্দার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা পড়াশুনা করার জন্য ঢাকায় চলে যায়। তখন তিনি সম্পূর্ণ নারীর মতোই ছিল। নারীদের মত লম্বা চুল, নারীদের মতো আচার-আচরণ, উঠাবসা নারীদের মতোই ছিল। তবে গেল বেশ কয়েক বছর যাবৎ হরমনজনিত কারণে তার এই আচরণ পুরুষের মতো হতে শুরু করে। ধীরে ধীরে সে পুরুষের মত আচরণ করতে শুরু করে। একপর্যায়ে সম্পূর্ণ পুরুষের মতোই তার দৈনন্দিন চলাফেরা শুরু হয়। এলাকাবাসী জানা তিনি নাকি বিয়েও করেছেন। বিয়ে করা স্ত্রীকে নিয়েই গ্রামের বাড়ি শিবচর উপজেলার নিলখীতে আসেন গত সপ্তাহে। এ খবর শুনে এলাকার মানুষ উৎসুক হয়ে সেলিম রেজাকে দেখতে তার বাড়িতে ভিড় করেন।
সেলিম রেজার দাদী আসমা বেগম জানান, সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা আমার চোখের সামনেই বড় হয়েছে। তখন দেখেছি সে সম্পূর্ণই মেয়ে মানুষের মতো। তবে ১২-১৫ বছর পূর্বে তারা ঢাকা চলে যায়। বেশ কয়েক বছর আগে আমি ঢাকায় তার বাসায় গিয়েছিলাম। তখনও সে সেলোয়ার কামিজ পড়তো, বড় চুল ছিল অবিকল মেয়ে মানুষের মতোই ছিল। কয়েক বছর ধরে শুনতেছি হেনা নাকি পুরুষ হয়ে গেছে। গত সপ্তাহে বাড়ি আসার পর আমরাতো প্রথমে চিনতেই পারিনি।
সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা জানান, সত্যি বলতে কি আমি মেয়ে মানুষই ছিলাম। আমার আচার-আচরণ, কথা বার্তা সম্পূর্ণই মেয়ে মানুষের মতোই ছিল। তবে আমার হরমনজনিত একটা রোগ ছিল। যেটা আমি ছোট বেলা থেকেই টের পেয়েছি। মেয়েদের মতো দেখা গেলেও মেয়ে মানুষের মতো অনুভূতি হতো না। আস্তে আস্তে এই রোগটা আমার বড় হতে থাকে। একপর্যায়ে আমার শারীরিক গঠন ও আচরণ সম্পূর্ণই পুরুষের মতো হয়ে পড়ে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
