এইমাত্র পাওয়া

কাপ্তাইয়ে স্বাধীনতা মেলার উদ্বোধন

মাহফুজ আলম, কাপ্তাইঃ
পার্বত্য কাপ্তাই উপজেলায় পাহাড়ি বাঙালির সম্প্রীতি অটুট রাখতে কাপ্তাইয়ে স্বাধীনতা মেলা ২০২০ গত ৪ মার্চ বুধবার সন্ধ্যায় সড়ক ও জনপদ বিভাগ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক আকতার হোসেন মিলন, কাপ্তাই থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, আ’লীগ নেতা সাগর চক্রবর্তী, তজমুল আলী, ওজয় সেন, সৈবাল সাগর, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন।
মেলা কমিটির সভাপতি অংসুই ছাইন চৌধুরী উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকলকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.