কামরুল হাসান, সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে উপজেলা স্কাউটস এর আয়োজনে এ সমাবেশের উদ্বোধন করা হয়।
“মুজিববর্ষে উন্নত স্কাউটিং-এ আমরা ” স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের উদ্বোধন করা হয়। উপজেলা স্কাউটস’র সম্পাদক আখতার আসাদুজ্জামান চান্দুর সঞ্চালনায়
উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্কাউটের সম্পাদক মো.আবুল বাশার পল্টু, উপজেলা শিক্ষা অফিসার মো.মোজাফ্ফারর উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ এম.এ ফারুক, অধ্যক্ষ ইউনুস আলি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজাজমান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী প্রমুখ।
সমাবেশে উপজেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশ গ্রহণ করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
