মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে ব্যসায়ীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধিসহ নানান ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পন্যের সপ্তাহ ব্যাপী মেলা উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এসএমই পণ্য মেলা উপলক্ষে মূল প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোচনা করেন সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন । এসময় বক্তব্য রাখেন জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফু ইসলাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সময়ের আলো প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকগন।
এবারের এসএমই পন্যের সপ্তাহ ব্যাপী মেলায় স্থানীয় ও আঞ্চলিক উদ্যোক্তার ৩৬টি, অন্যাণ্য অঞ্চলের উদ্যোক্তার ৫টি, তথ্য কেন্দ্রের ১টি, ব্যাংক ও ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ২টি, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তার ৩টি, রক্তদান কেন্দ্র ১টি, ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ ১টি, মিডিয়া সেন্টার ১টি স্টল নিয়ে মোট ৫০টি স্টল দিয়ে এ মেলা সাজানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
