কলারোয়ার  মতবিনিময় সভা

কামরুল হাসান, সাতক্ষীরা থেকেঃ

কলারোয়ার পাবলিক ইনস্টিটিউট’র প্রধান পৃষ্ঠপোষক ও এমআর ফাউন্ডেশন’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সাথে ক.পা.ই’র নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় কলারেয়াা পৌর সদরে এমআর ফাউন্ডেশন’র নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক.পা.ই প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমানকে পুষ্প স্তাবক দিয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নবনির্বাচিত সভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি প্রধান শিক্ষক আ: রব, সাধারণ সম্পাদক অ্যাড: শেখ কামাল রেজা, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, দপ্তর সম্পাদক ফারুক হোসেন স্বপন, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, কার্য নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যাপক রামাকান্ত সরকার, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অধ্যাপক শাহাদাৎ হোসেন ও মাস্টার অনুপ কুমার ঘোষ,সাবেক কার্য নির্বাহী সদস্য অধ্যাপক আবুল খায়ের,সন্তোষ কুমার পাল, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, ও সদস্য মাস্টার হুমায়ন কবিরসহ সদস্যবৃন্দ।

মতবিনিময়ে পাবলিক ইনস্টিটিউটের সাংগঠনিক কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার আশা ব্যক্ত করেন প্রধান পৃষ্ঠপোষক ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.