পরীক্ষার হলে শিক্ষার্থীর কান ধরালেন কেন্দ্র পরিদর্শক

মানিকগঞ্জ থেকে, মো: মঞ্জুরুল আলম:

মানিকগঞ্জের সিংগাইরে এস এস সি পরীক্ষার সময়ে তাছলিমা খানম নামের এক পরীক্ষার্থীকে কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সিংগাইর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র পরিদর্শক (ট্যাগ অফিসার) উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রাসেল মিয়া তাকে কান ধরতে বাধ্য করেন বলে জানা গেছে। ঐ ছাত্রী তাছলিমা খানম ধল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এর আগেও ঐ পরিদর্শক পরীক্ষার হলে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর মুখে বলতে বাধ্য করেন বলে জানা যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.