মোঃ গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী, জামালপুর ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইউরিকা কিন্টারগার্টেন এন্ড ক্যাডেট কোচিং এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা নাচ, গান( দলীয় ও একক), কবিতা অবৃত্তি ও শিশুদের খেলার অধিকার আছে শীর্ষক নাটিকা পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পরিচালক আহসান হাবিব লাভলু ও প্রধান শিক্ষক মোঃ রোকনুদৌলা বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম প্রমুখ।
সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান রতনের অনবদ্য গ্রন্থনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরও প্রানবন্ত হয়ে উঠে। মাহিরা, নিতু, রাহি, সমরনী, অর্ক ও রোজা এর একক সংগীত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
