ইবি প্রতিনিধি-এম বি রিয়াদ।।
পিঠা উৎসব, র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩ মার্চ লোক প্রশাসন দিবস পালন করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগ। গত বছর থেকে এই দিনটিতে লোক প্রশাসন দিবস পালন করে আসছে বিভাগটি। এবছর দিবসটি উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে বিভাগটি। মঙ্গলবার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
কর্মসূচির মধ্যে, আগামী ২৬ ফেব্রুয়ারি বেলা ১১ টায় পরিচ্ছন্নতা অভিযান, ২৯ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ইনডোর গেমস, ১ মার্চ বেলা ১১ টায় পিঠা উৎসব এবং ০৩ মার্চ র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং বিভাগের অধ্যাপক ড. নাসিম বানু উপস্থিত থাকবেন। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করবে বলে জানা গেছে।
বিভাগের সভপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেন বলেন, “লোক প্রশাসন দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিভাগের পক্ষ থেকে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছি।”
উল্লেখ্য, ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন নামে যাত্রা শুরু করে বিভাগটি। পরবর্তীতে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন নামে পৃথক দুটি বিভাগের যাত্রা শুরু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
