কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাসের দাবিতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয়।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, সেমিস্টার ফি নিয়মিত দিয়ে আসলেও শিক্ষক সংকট ও ২য় শিফটের ক্লাস বাবদ শিক্ষকদের অনারিয়াম বন্ধ থাকার অজুহাতে গত জানুয়ারি মাস থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থীর ক্লাস বন্ধ রয়েছে। শিক্ষকদের সমস্যার কারণে তারা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সমস্যা সমাধান করে ২য় শিফটের ক্লাস চালু করার দাবিও জানান তারা।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা জানান, শিক্ষকদের দাবি আদায়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে তারা ২য় শিফটের ক্লাস বন্ধ রয়েছে। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ক্লাস নিতে অপারগতা প্রকাশ করেন তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
