শিবা ডেস্ক।।
তাপস পাল (২৯ সেপ্টেম্বর ১৯৫৮ – ১৮ ফেব্রুয়ারি ২০২০) একজন বাঙালি অভিনেতা ছিলেন। জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকেট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন এর আগে, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন।
২০১৪ সালে, কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। উক্ত সভায় তিনি নিজেকে “চন্দননগরের মাল” বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে “মাল” নিয়ে ঘুরে বেড়ান। এছাড়া তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।
পরে এই নিয়ে বিতর্ক তৈরী হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। ২০১৬ সালের শেষ ভাগে তাপস পাল আবার সংবাদ শিরোণামে আসেন। রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এই সময়ে তাকে একটি পরচুলা পড়তে দেখা যায় যা সম্ভবতঃ তিনি তার বিখ্যাত ছবি মেজ বউ তে পড়েছিলেন।
পালের প্রথম সিনেমা আসে ১৯৮০ সালে, তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি চলচ্চিত্রে। তিনি ভালোবাসা ভালোবাসা এবং গুরুর দক্ষিণা ইত্যাদি অন্যান্য অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন তাপস পাল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তির পর থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ৬ ফেব্রুয়ারি তাঁর ভেন্টিলেশন খুলে নেওয়া হয়। গতকাল রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
