নোবিপ্রবি প্রতিনিধি মো.সাইফ উদ্দিন ।।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রূপম ও সাধারণ সম্পাদক সাকির মজুমদার নতুন এ কমিটির অনুমোদন দেন।
১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ বায়েজিদ তপু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিপন চন্দ্র শীল, হাবিবুর রহমান রকি, মশিউর রহমান কনক ও অন্তু চৌধুরী।
যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, মো. রাশেদ ইকবাল, শাহরিয়ার নাসের ও জোবায়ের হোসেন সৌরভ। সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, রাশেদ হোসনে, মো. জিদানুর রহমান ও মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া কমিটিতে আরিফুর রহমান দপ্তর সম্পাদক, আবু ইউসুফ প্রচার সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রণয় বড়ুয়া এবং শিল্প ও সাহিত্য সম্পাদক হিসেবে বায়েজিদ বোস্তামী বিপ্লব নির্বাচিত হয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
