পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজে বসন্তবরণ উৎসব পালিত

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় প্রতি বছরের নেয় এবারেও পাটগ্রাম আদর্শ  ডিগ্রী কলেজে বসন্ত বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বেলা ১২টায় কলেজের অধ্যক্ষ জনাব শাহ্ নূর উন-নবী কামাল বসন্তবরণ অনুষ্ঠান  শুভ উদ্বোধন করেন।বসন্তবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন পাটগ্রাম আদর্শ  ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব রুহুল আমীন বাবুল।
ফাল্গুনের এই বসন্ত বরণ ও সাংস্কৃতিক  উৎসবের আয়োজন ছিল ব্যাপক আকর্ষনীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবদ্ধ। পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহনে ফাল্গুনের গান ও নিত্য পরিবেশিত হয়।ব্যাপক আনন্দঘন মুহুর্তের মধ্যে পালিত হলো পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের ১৪২৬ বঙ্গাব্দে বাঙ্গালির ঐতিহ্য বসন্ত বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.