এইমাত্র পাওয়া

অবশেষে মিন্নি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

দিনভর জিজ্ঞাসাবাদের পর রিফাত হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

এর আগে, সকালে এ মামলার ১ নম্বর সাক্ষী হিসেবে কথা বলার জন্য মিন্নিকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সঙ্গে তার বাবা-মাও ছিলেন।

জানা যায়, গত ২৫ জুন বরগুনা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) তার স্ত্রীর সামনে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হামলার ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা। সেখানে দেখা যায়, দুই যুবক রামদা হাতে রিফাতকে একের পর এক আঘাত করছে। তার স্ত্রী মিন্নি তাকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন।

নিহত রিফাত শরীফ নিহত রিফাত শরীফ পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্নি হামলাকারী সবাইকে চিনতে না পারার কথা জানালেও নয়ন বন্ড, রিফাত ফরাজী ও তার ভাই রিশান ফরাজীর নাম বলেন।

রিফাতের বাবা দুলাল শরীফ ওই তিনজনসহ ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন। পরে তিনি মিন্নিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

দুলালের দাবি, মামলার ১ নম্বর আসামি নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল। রিফাতকে হত্যার ঘটনায় মিন্নি জড়িত ছিলেন। আহত রিফাতকে হাসপাতালে নেওয়ার সময় মিন্নি সঙ্গে যাননি।

মিন্নির দাবি, নয়নের সঙ্গে তার বিয়ে হয়নি। জোর করে কাবিনে সই নেওয়া হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.