ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষাবার্তা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-র ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেছেন। তিনি সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট দিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি সকাল ৭ টা ৫৫ মিনিটে সিটি কলেজে পৌঁছেন।

পরে তিনি প্রথম ভোটার হিসেবে কেন্দ্রের ২৪১ নন্বর কক্ষে গিয়ে ভোট প্রদান করেন। ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়েছে এবং ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.