মোঃ জিয়াউর রহমান, নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি:
সোমবার ২৭ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগার মিলানায়তনে ” বিতর্ক কর্মশালা ২০২০ “এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপি কর্মশালাটির আয়োজক ছিল ডিবেট ফর হিউম্যানিটি। পৃষ্টপোষকতায় ছিল নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্স ও মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ। সকাল ৯ টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এই আয়োজনে নারায়ণগঞ্জ কলেজ, বি.এম. ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়, রামপাল মহাবিদ্যালয়, বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়, শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়, ফিলোসোফিয়া স্কুল, নারায়ণগঞ্জ হাই স্কুল এবং এ্যারিবস ইন্টারন্যাশনাল স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্সের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শত ঐতিহ্যের সূতিকাগার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে হয়নি এমন কোন ঐতিহ্য বাদ নেই। কিন্তু আজকে নারায়ণগঞ্জ আর সেই অবস্থানে নেই। তবে, এখান থেকেই আবার শুরু করতে হবে। বাংলাদেশের ৬৪ জেলার মানুষই এ জেলায় আছে। এখানকার পোশাক কারখানা, শিল্প প্রতিষ্ঠায় কাজ করছে। এটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় শিক্ষার্থীদের বলেন, আমি বিতর্কের সাথে আছি, থাকবো ও আমি চাই-আমার ছেলেও বির্তাকিক হোক।অনুষ্ঠান শেষে অংশগ্রহণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
