শিক্ষাবার্তা ডেস্ক :
শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষকের। একজন ছাত্রকে কেবল শিক্ষিতই নয়, বরং ভালো মানুষ করে গড়ে তোলার গুরুদায়িত্বটাও থাকে শিক্ষকের ওপরই। তাই একজন শিক্ষককে হতে হয় অনেক বেশি সচেতন, অনেক বেশি ধৈর্যশীল।
ধর্ষণ রোধে জাবি ৩ শিক্ষার্থীর অ্যাপ তৈরী কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের দেশে কিছু শিক্ষক আছে যারা অনেক সময় শিক্ষার্থীদের শয়তান, খবিস, জানোয়ার, গাধা, বদমাশ, শুয়োর, গরু, ছাগল ইত্যাদি বলে গালি দেন। শিক্ষার্থীদের এভাবে গালি দেয়া কি জায়েজ? উত্তর হলো- এ ধরনের শব্দ দ্বারা ছাত্রদের গালি দেয়া জায়েজ নেই।
ছাত্ররা কোনো ভুল করলে তাদের সুন্দরভাবে বোঝানো উচিত। প্রয়োজনে রাগ দেখানো যেতে পারে। কিন্তু অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়া যাবে না। (হিদায়া, ৪/১৩২, বাদায়িউস সানায়ে: ৭/৬৩, আদ্দুররুল মুখতার: ৪/৬৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১২/৭৪) একজন আদর্শ শিক্ষক হতে হলে আপনাকে বিশেষ কিছু গুণের অধিকারী হতে হবে।
শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যই হলো শিক্ষার্থীর পরিপূর্ণ জীবন বিকাশে সহায়তা প্রদান করা। এ লক্ষ্য অর্জনের পূর্বশর্ত হলো উপযুক্ত শিক্ষক। শিক্ষক-শিক্ষিকার পেশাগত দক্ষতা বৃদ্ধি, জ্ঞানের সমন্বয় সাধন, উন্নতি ও সঠিক পন্থায় বিতরণের জন্য প্রশিক্ষণ অপরিহার্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
