বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

মোহাম্মদ শাহজাহান-তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২০২০ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ আনোয়ারা চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মোঃ নুর নবী চেয়ারম্যান প্রমুখ। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সহকারী শিক্ষক শাহজামান শুভ, মোঃ মামুনুর রশিদ মামুন, মোঃ আবদুল হাকিম, কাজী রফিকুল ইসলাম, হারুনুর রশিদ মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায় শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.