ঢাকাস্ত নবাবগঞ্জ সমিতির কম্বল বিতরণ

হাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ, দিনাজপুর সংবাদদাতা।।
গত শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে হাসি ফোটালেন ঢাকাস্ত নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সমিতি। উপজেলা পরিষদ ইনডোর স্টেডিয়ামের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাজমুন নাহার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন। ঢাকাস্ত সমিতির সদস্য শাফিউল আলম (পিলু), সাদেক রায়হান, আলমগীর হোসেন, এ্যাড. শাকিল, রাকিবুল হাসান (রনি), লাবিব ইসলাম (লিওন) প্রমুখ। সমিতির সদস্য পিলু জানান ঢাকাস্ত নবাবগঞ্জ, দিনাজপুর সমিতি আত্ম মানবতার সেবায় একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। ২০১৬ সাল থেকে দুঃস্থদের শীতবস্ত্র, রক্তদান কর্মসূচী সহ সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের নিজস্ব অর্থায়নে নবাবগঞ্জ উপজেলার চল্লিশটি এতিমখানায় কম্বল বিতরণ করা হবে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.