রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে রাজু আহমেদ নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরবর্তীতে র্যাগিংয়ে জড়িত না হওয়ার শর্তে ৭ শিক্ষার্থীর কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়েছে। তারা উভয়ে প্রাণ রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। মুচলেকা নেয়া শিক্ষার্থীরা হলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম আলোক, মাজেদুল ইসলাম, মিতু আক্তার, তাসনিমা কামাল, রহিম বাদশা, রিয়াজ রহমান শান্ত ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সুমাইয়া খাতুন শাম্মী।
বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৪৯৫তম সিন্ডিকেট সভায় রাজু আহমেদকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরবর্তীতে র্যাগিংয়ে জড়িত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এই মর্মে এক বছরের জন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাজুকে র্যাগিংয়ে প্ররোচনার দায়ে একই বিভাগের ৭ শিক্ষার্থীর কাছ থেকে পরবর্তীতে র্যাগিং না করার লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
