শাহ সামসাদ।।
বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের নির্বাচন ২০২০-২০২১ এর নতুন সভাপতি পদে ১০তম বিসিএস এর সদস্য কর কমিশনার জনাব মো: রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হয়েছেন তিনি গত নির্বাচনের কোষাধ্যক্ষ (প্রাক্তণ নির্বাহী সদস্য ও দুই বারের যুগ্ম-মহাসচিব) বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করেন এবং মহাসচিব পদে ২০তম বিসিএস এর সদস্য যুগ্ন কর কমিশনার জনাব মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার নির্বাচিত হন। গতকাল শুক্রবার বিকাল ৪:০০ টা – ৭ :০০ টা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটি ২০২০-২০২১ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর কমিশনার মো. ইকবাল হোসেন, কর কমিশনার মো. নাজমুল করিম এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামাল। যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম কর কমিশনার ছায়িদুজ্জামান ভুঞা এবং মো. আমিনুল করিম মুন্সী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কর কমিশনার কবির উদ্দীন মোল্লা।
দপ্তর সম্পাদক পদে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর নীতি) বাপন চন্দ্র দাস, সহ-দপ্তরে উপকর কমিশনার কে এম তানিম-উজ-জামান নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে উপকর কমিশনার গোলাম কিবরিয়া এবং সহ-প্রচারে উপকর কমিশনার মো. সাজ্জাদুল ইসলাম মীর নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া গবেষণা সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-গবেষণায় অমিত কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক সাইয়ীদ ফাহদ আল করিম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আসাদুজ্জামান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মিজ মোনালিসা শাহরীন সুস্মিতা, সহ-সংস্কৃতিক সম্পাদক মো. আল-আমিন, ক্রীড়া সম্পাদক শামীম বুলবুল, সহ-ক্রীড়া সম্পাদক মো. আব্দুল্লাহ ইউসুফ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহিদ হাছান, মো. আলমগীর হোসেন, মো. আবু হান্নান দেলওয়ার, মো. লুৎফুল আজীম, মো. খাইরুল ইসলাম, ব্যরিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মিজ রওনক জাহান, মনোয়ার আহমেদ, মো. আবু সাঈদ সোহেল, মো. মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ ওয়াহিদ ঊল্লাহ খান, মো. মাহমুদুল হাছান ভুইয়া, মোহাম্মদ নাঈমুর রসুল, মো. মিজানুর রাহমান, মো. জাফর ইমাম, মো. মেহেদি হাসান, সুলতানা হাবিব, মো. মুসতবা ইসতিয়াক, মো. আবু মুসা, মো. আহসান উল্লাহ রাসেল, এনামুল হাছান আল-নোমান, মিজ শাহিন সুলতানা, মহিবুল ইসলাম ভুইয়া, মনসুর আলি, মওদুদ আহম্মদ ভুইয়া, মারফত আলী ও রাফাত তাহমিদ খান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
