সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরে সাংবাদিক শেলু আকন্দের উপর হামলাকারী রুনু খানসহ সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার প্রেসক্লাবের আয়োজনে শহরের দয়াময়ি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।   জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাংবাদিক দুলাল হোসাইন, মোস্তফা বাবুল, জাহাঙ্গীর আলম,বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসের গডফাদার ও ভুমিদস্যু রুনু খান ও তার সন্ত্রাসী বাহিনী সিনিয়র সাংবাদিক শেলু আকন্দকে লোহার রড দিয়ে পিটিয়ে দু”পা গুড়িয়ে দিয়েছে। পঙ্গুত্ব নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে কতরাচ্ছে শেলু আকন্দ। এর আগে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুসহ একের পর এক সাংবাদিকদের উপর হামলা করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রুনু খান বাহিনী। এসময় বক্তারা আরো বলেন, মামলা হলেও রাজনৈতিক প্রশ্রয়দাতাদের শেল্টারে পুলিশ গ্রেপ্তার করছেনা।

উল্টো প্রকাশ্যে মানববন্ধন করে হুমকি ধামকি দিচ্ছে রুনু খান। এই সন্ত্রাসী রাজনৈতিক গডফাদার ও পুলিশের আস্কারা পেয়ে বেপোরোয়া হয়ে উঠেছে। যে কোন মুহুর্তে প্রানহানির আশংকা নিয়ে জামালপুরের কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে। অবিলম্বে রুনু খান ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার, দৃষ্টান্তমুলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতি। অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন বক্তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.