এইমাত্র পাওয়া

আজ ফের বসছে সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক।। 

জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন সাময়িক মুলতবির পর আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে স্পিকারের সভাপতিত্বে এই বৈঠক শুরু হবে।

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মাত্র দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ অধিবেশনটি ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। বিরতির আগের দিন থেকেই সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছিল। আজকের কার্যসূচিতেও এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা প্রধান অগ্রাধিকার পাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.