এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক।। 

সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সভাপতি মনোনয়নের জন্য তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত প্রস্তাব আকারে পাঠাতে হবে। একই সঙ্গে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের নির্বাচন করতে হবে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী।

বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত প্রস্তাব আকারে বোর্ডে পাঠাতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের নির্বাচন করতে হবে প্রবিধানমালা-২০২৪ (২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ আগস্টের সংশোধনী) অনুসারে এবং তা যথাযথভাবে বোর্ডে পাঠাতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.