এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক।। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪খ্রিষ্টাব্দের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল ৪টায় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় সারা দেশের ৩৪৫টি কেন্দ্রে ৮৭৯টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৩ লাখ ৯৭ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে গড় পাশের হার ৯৩ দশমিক ২৩ শতাংশ।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd⁠ অথবা result.nu.ac.bd এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে নিজেদের ফল দেখতে পারবে।

প্রকাশিত ফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা সম্পূর্ণ ফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.