নিউজ ডেস্ক।।
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান নিয়োগে শিক্ষকতার যোগ্যতায় বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব পদে নিয়োগ পেতে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজই বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, সুপার, সহকারী সুপার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ সবগুলো পদেই নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। আজই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।’
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান নিয়োগে শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত বাড়াতে চায় বলে আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের এ পদে নিয়োগ দিলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১২ বছর এবং ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা চাওয়ায় তরুণ শিক্ষকরা বেশি আবেদন করেছেন। সিনিয়র শিক্ষকদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা ভালো করতে পারবেন না। এর ফলে এ পদগুলোতে তরুণ শিক্ষকরাই বেশি নিয়োগ পাওয়ার সম্ভাবনা ছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
