এইমাত্র পাওয়া

শিক্ষা ক্যাডারের যোগদানকৃতদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।।

৪৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য যোগদানকৃত ৩২৬ জন কর্মকর্তাকে নিয়ে সাত দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষণটি চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণে বাধ্যতামূলক অংশ নেয়ার জন্য বলা হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে।

প্রশিক্ষণে অংশগ্রহণ নবনিযুক্ত কর্মকর্তাদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।

শিক্ষাবার্তা /এ/১৬ /০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.