নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে নিয়ে গেছে ধানমন্ডি থানা পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ থেকে তাদের নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে বাকি চারজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, সেখানে কিছু লোকজন তাদের ঘিরে ধরে। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা /এ/১৫ /০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল