নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন জোটকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর এবং মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী সংস্থার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত সব সংসদ সদস্যসহ অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
একইসঙ্গে তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিবৃতিতে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, রাষ্ট্র ক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত ও গুরুদায়িত্ব। আমরা আশা করি, তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য নতুন সরকার সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়াও নতুন সরকারের প্রতি সংগঠনটি দেশের মসজিদ-মাদ্রাসা, আলেম-ওলামা, হাফেজ-ক্বারী এবং সাধারণ জনগণের ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। বিশেষত ইসলামী শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও তাহজিব-তামাদ্দুন রক্ষায় সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শিক্ষাবার্তা /এ/১৬ /০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল