এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ

নিজস্ব প্রতিবেদক।। 

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ঢাকা জেলায় মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে মৌখিক পরীক্ষার এই সময়সূচি জানায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সময়সূচি দেখুন এখানে…

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের সব প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত না হলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলবে না বলেও জানানো হয়েছে।

এর আগে, গত বুধবার (২১ জানুয়ারি) সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.