এইমাত্র পাওয়া

কারিগরির পরীক্ষার সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক।। 

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আগামী ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ এই তথ্য জানান।

কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ‘বেসিক ইলেকট্রিসিটি’ (২৬৭১১) বিষয়টি বিসিএস পরীক্ষার কারণে ওই দিনই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে নির্ধারিত ‘সার্ভে ক্যাড’ (২৭৮৩২) ও ‘ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স’ (২৬৮৩৩) পরীক্ষা দুটির তারিখ পরিবর্তন করে আগামী ১ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১ ফেব্রুয়ারির ব্যবহারিক পরীক্ষা ৩য় ও ৪র্থ শিফটে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হলেও পূর্বে জারিকৃত বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষার পরিবর্তিত এই সময়সূচি সংশ্লিষ্ট সব কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।

বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকে জানা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.