এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুর ছবিতে লেপন ও আব্বাস আলী খান সাহেবের স্কুল এ্যান্ড কলেজ এ চাকুরী করায় জামায়াতের কর্মী ট্যাগ লাগিয়ে জোরপূর্বক পদত্যাগ

বগুড়া প্রতিনিধি।।

বগুড়া সদরের মাটিডালী স্কুল এন্ড কলেজ থেকে আওয়ামী সরকারের সময় জোর করে ইস্তাফা নিয়ে প্রধান শিক্ষক লাল মিয়াকে বের করে দেওয়া হয়। চাকুরী পুনঃ বহালের দাবীতে স্কুলের দরজায় কান্নাকাটি করছে প্রধান শিক্ষক লাল মিয়া। বিভিন্ন দপ্তরে আবেদন করেন তার চাকরি ফিরে পেতে।

সরেজমিনে ও ভুক্তভোগী সদরের মাটিডালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লাল মিয়া গত ১৪/২/২০২৩ ইং তারিখে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সৎ ও যোগ্যতার সাথে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এলাকার মানুষ মারা গেলে স্কুলের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে জানাজার নামাজের ইমামতি করেন। তার সামনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, সে ছবিটি প্রধান শিক্ষক লাল মিয়া মুছে ফেলেন।

এ অপরাধে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও অচেনা কিছুলোকজন সঙ্গে করে নিয়ে গত ০২/০৬/২০২৪ ইং তারিখ রাত অনুমান ৯টায় তাকে অফিসে ডেকে নিয়ে জোর করে ও ভয়-ভীতি দেখিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়ে স্কুল এন্ড কলেজ থেকে বের করে দেয় বলে লাল মিয়া সাংবাদিকদের কান্না জড়িত কণ্ঠে জানান।

তিনি আরও জানান, মাটিডালী স্কুলে যোগদানের পূর্বে জামায়াতের ইসলামীর সাবেক আমীর মৃত আব্বাস আলী খাঁন সাহেবের স্কুল এন্ড কলেজ জয়পুরহাটে চাকুরী করতেন।

তিনি আরও জানান থানায় জিডি করতে গেলে আমার জিডি গ্রহন করেন নাই। মামলা করার প্রস্তুতি নিলে সভাপতি আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখালে মামলা করা থেকে বিরত থাকি।

সে হিসাবে জামায়াতের কর্মী ট্যাগ দিয়ে নির্যাতন করে স্কুল থেকে বের করে দেয়। তাদের রোশানলে পড়ে অন্যায় ভাবে চাকুরীচ্যুত করা হয়। তিনি হাইকোর্টে রীট করলে মহামান্য হাইকোর্ট উক্ত বিষয়টি নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসকসহ সকল দপ্তরকে উক্ত বিষয় নিষ্পত্তি করার জন্য আদেশ প্রদান করেন।

যাহার প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার  তদন্ত করেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ লাল মিয়া ইস্তফা জোরপূর্বক গ্রহন করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়। যার স্মারক নং- ৩৭.০২.১০০০.০২.০০০.১৮.০০১.২৫/২২৪০ তাং-০১/১২/২০২৫ ইং।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.