নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছেন প্রায় ২১ হাজার চাকরিপ্রত্যাশী। এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে এই আবেদন জমা পড়েছে। শূন্য পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।
এনটিআরসিএর শিক্ষা শাখা জানিয়েছে, সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে এনটিআরসিএর উপপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুর রহিম খোন্দকার বলেন, ‘বিশেষ বিজ্ঞপ্তি হওয়ায় আবেদন তুলনামূলকভাবে কম পড়েছে। টেলিটক থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’
সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় আবেদন প্রক্রিয়া শুরু হয় ১০ জানুয়ারি ২০২৬ তারিখে। আবেদন গ্রহণ শেষ হয় ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
