নিউজ ডেস্ক।।
দশম গ্রেডে উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একাডেমিক অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণে অংশ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী প্রথম দলে মনোনীতদের ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যলয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। নেপের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ম গ্রেডের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) আগামী ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ৫ দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) অনুষ্ঠিত হবে। সংযুক্ত তালিকায় উল্লিখিত মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন।
এমন পরিস্থিতিতে এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে তার নিয়ন্ত্রণাধীন নির্বাচিত প্রশিক্ষণার্থীকে উল্লিখিত নিয়মাবলি পরিপালনসহ প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেয়া হলো।
প্রশিক্ষণার্থীগণের জন্য নিয়ম: নির্বাচিত প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নেপের ওয়েবসাইটের https://napeeservice.info/student/trainingcourse লিংক-এ ৩ জানুয়ারির মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন শেষ করতে হবে। প্রশিক্ষণ কোর্সটি আবাসিক। প্রশিক্ষণার্থীকে নেপের ডরমিটরিতে অবস্থান করতে হবে। প্রশিক্ষণার্থীকে ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নেপে রিপোর্ট করতে হবে। উল্লেখ্য, ২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় কোর্স প্রশাসন প্রশিক্ষণার্থীদের সঙ্গে স্বাগত চা-চক্রে মিলিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
